Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বাংলাদেশ › পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা

পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ এএম, ১৫ অক্টোবর, ২০২৬ 20
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা

​আখতারুজ্জামান,

নরসিংদী॥


নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।


​শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইশতিয়াক আহমেদ।


​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ সাত্তার ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা রক্ষা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।


​অনুষ্ঠানটি শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং JAAGO Foundation Trust , Plan International, Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায় পরিচালিত হয়।