অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › জাতীয় › পলাতক কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০১ সেপ্টেম্বর, ২০২৬ 51
পলাতক কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি॥


ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধী বা দুষ্কৃতিকারীকে ভারতও আশ্রয় দেবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। দুই দেশের মধ্যে পলাতক অপরাধীদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী।


মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, কোনো দেশই যেন অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ভারতে সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার প্রসঙ্গও উঠে আসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায়। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ সেটিকে ইতিবাচকভাবে দেখছে।


প্রতিমন্ত্রীর বক্তব্য এমন সময়ে এলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে আলোচনা চলছে। সীমান্ত, নিরাপত্তা, অপরাধ দমন, পারস্পরিক আইনি সহযোগিতা এবং দুই দেশের ভূখণ্ডকে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার ঠেকানো—এসব বিষয় দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।


এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে ভারত সফরের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।


হুমায়ুন কবির আরও জানান, বাংলাদেশ কোনো ধরনের চাপের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের।