Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › বাংলাদেশ › প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৫ অক্টোবর, ২০২৬ 4
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে

যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে


যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- প্রেমিক অয়ন হোসেন (২২) ও প্রেমিকা মিথিলা খাতুন (১৮)। অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।


পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি কালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। ওই সময় প্রেমিকের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।


চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্বজনদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। দ্রুতগতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।