অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৬ অক্টোবর, ২০২৬ 8
শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার
NYVB
ডেস্ক রিপোর্ট

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে জালে আটকা পড়া একটি অজগর সাপ ও বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল পূর্ব নওয়াগাঁও এলাকার সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান বাসা থেকে বের হয়ে বাইরে যাওয়ার সময় রাস্তার পাশে একটি অজগর সাপ জালে আটকে থাকতে দেখেন। পরবর্তীতে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

একই দিন রাত আটটার দিকে শ্রীমঙ্গল রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই ভয় পেয়ে যান। সাপটি সকাল থেকেই সেখানে ছিল বলে জানা যায়। পরবর্তীতে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি শনাক্ত করেন। সাপটি ছিল শঙ্খিনী সাপ (Bungarus fasciatus), যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।



পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপ দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।



শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।