অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
হোম › বাংলাদেশ › শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে

শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৬ অক্টোবর, ২০২৬ 5
শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে
NYVB
ডেস্ক রিপোর্ট

আহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীর সম্মতিক্রমে শ্যালিকাকে বিয়ে করার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের আপত্তির কারণে ভাড়া বাসা ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে এসেছেন মাসুদ রানা (৩৫), মৌসুমী (২৮) ও শালিকা পূর্নিমা (২১)।


শ্বশুরবাড়ি আশ্রয় নেওয়া মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। স্ত্রী মৌসুমী (২৮) ও শ্যালিকা পূর্ণিমাকে (২১) মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তারা বদলগাছীর সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।


জানা যায়, গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিক্রমে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।

বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।


এদিকে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক তাদের ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাসুদ রানা ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


এ বিষয়ে জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।