অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু বিশ্ব মঞ্চে মৌলভীবাজারের কন্যা ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বে রাত পোহালেই ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব, নিরাপত্তার চাদরে আখড়াবাড়ি কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বেনাপোল সীমান্তে ৫৪ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ যশোরে কৃষি অর্থনীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেজুরের গুড় অপরাধে জড়িতদের বিএনপির মনোনয়ন নয়: এমপি ফখরুল ইসলাম ‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
হোম › বাংলাদেশ › ‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া

‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৬ অক্টোবর, ২০২৬ 41
‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে উৎসবমুখর ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।

‎

‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ও উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালকে ঘিরে পুরো খাগালিয়া গ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড়। ঢোলের তালে তালে, করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

‎

‎ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ বনাম খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা গোলশূন্য ড্র থাকে। পরে ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও সমর্থকদের আনন্দে পুরো এলাকা আনন্দে ভাসে।

‎

‎পরে বিজয়ী দল খাগালিয়া পশ্চিমপাড়া একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল খাগালিয়া পূর্বপাড়া একাদশকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

‎

‎এই জমকালো টুর্নামেন্টের স্পন্সর করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কৃতি সন্তান, মালদ্বীপ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ২নং ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুক্তার হোসেন।

‎

‎মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি বলেন, "বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।"

‎

‎তিনি আরও বলেন, "খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন-মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি সকলকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।"

‎

‎খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ওয়ালী রহমান সহ আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।

‎

‎গ্রামবাসী জানান, এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।

‎

‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের

খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ও উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালকে ঘিরে পুরো খাগালিয়া গ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড়। ঢোলের তালে তালে, করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

‎

‎ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ বনাম খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা গোলশূন্য ড্র থাকে। পরে ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও সমর্থকদের আনন্দে পুরো এলাকা আনন্দে ভাসে।

‎

‎পরে বিজয়ী দল খাগালিয়া পশ্চিমপাড়া একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল খাগালিয়া পূর্বপাড়া একাদশকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

‎

‎এই জমকালো টুর্নামেন্টের স্পন্সর করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কৃতি সন্তান, মালদ্বীপ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ২নং ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুক্তার হোসেন।

‎

‎মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি বলেন, "বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।"

‎

‎তিনি আরও বলেন, "খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন-মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি সকলকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।"

‎

‎খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ওয়ালী রহমান সহ প্রতিবেশী বিভিন্ন গ্রামের হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।

‎

‎গ্রামবাসী জানান, এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।