অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ডেঙ্গুর ঝুঁকি সারা বছর , বছরের আট মাসে যশোরে আক্রান্ত প্রায় দুই হাজার নোয়াখালী'র কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা নরসিংদীতে ২০ ফুট উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড় নরসিংদীতে ২০ ফুট ২৩ হাত ৭০ মাথা উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড় নাজিম উদ্দিনদের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ, তবে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মূল মামলা চলতে থাকে কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো? মৌলভীবাজারে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ থেকে উদ্ধার; অতঃপর হাসপাতালে মৃত্যু,
হোম › বাংলাদেশ › যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৬ অক্টোবর, ২০২৬ 4
যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে শিক্ষার্থী, কৃষক, মুসল্লিসহ অন্তত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এলাকার লোকজন জানান, পানিতে তলিয়ে আছে সড়কের একটি অংশ। কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। যশোরের শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ বেনাপোল-খড়িডাঙ্গা গ্রামের পাঁকা সড়কের মাঝামাঝি অংশে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এই সড়ক দিয়ে ভবেরবেড়, রাজাপুর, শিকড়ী, গয়ড়া, বালুন্ডাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সড়কটির ওই অংশ। এতে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, মুসল্লি ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পানির নিচে থাকা গর্তের কারণে যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কে পানি জমে থাকায় এলাকার লোকজনের প্রতিদিন চলাচলে অনেক কষ্ট হচ্ছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন বলে এলাকার লোকজন জানান।


দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি তাদের। সড়কটি বর্তমানে অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন আশপাশের গ্রামের মানুষ। বিশেষ করে বৃষ্টির সময় জলাবদ্ধতা আরও প্রকট হওয়ায় ভোগান্তি বেড়ে যায়। তাই দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


ফারহান নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্র বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের অনেক স্থানে পানি জমে আছে। আমাদের পানির মধ্য দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। অনেক সময় পানিতে আমাদের বই, জামা কাপড় নস্ট হয়ে যায়। আমরা দ্রুত সড়কটি মেরামতের দাবি করছি।


আমিন উদ্দিন নামের এক বৃদ্ধ বলেন, এই সড়কটি এত খারাপ না দেখলে কেউ বুঝতে পারবে না। কাঁদা পানিতে আমাদের অনেক কস্ট হচ্ছে। সাইকেল, ভ্যান, রিক্সাও চলে না। হেটে হেটে বাজারে যেতে হয়। সবচেয়ে বেশি কস্ট হয় স্কুলের ছাত্র ছাত্রীদের। সরকারের কাছে সড়কটি মেরামতে দাবি জানাচ্ছি।


এ এলাকার ইজিবাইক (ব্যাটারিচালিত রিক্সা) চালক তরিকুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে চলাচল করতে কস্ট হচ্ছে। এখানে সব সময় হাটু পানি জমে থাকে। এ সড়কে গাড়ি নিয়ে চলাচল করলে মোটরে (ইঞ্জিন) পানি ঢুকে নস্ট হয়ে যায়। বাধ্য হয়ে বাজারে ইজিবাইক রেখে হেটে বাড়ি যাই, আবার হেটে বাজারে এসে ইজিবাইক চালাই। সড়কটি ভাল হলে এলাকার মানুষের উপকারের পাশাপাশি আমাদের আয়ও বাড়বে। খুব কস্টে আছি। সরকারের কাছে দাবি দ্রুত রাস্তাটি মেরামত করা হোক।


যশোরের শার্শা উপজেলা প্রকৌশলী মো: নজরুল ইসলাম জানান, এ রাস্তা দিয়ে চলাচলে এলাকার লোকজনের কস্ট হচ্ছে। কস্ট লাঘবে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামতের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু করে সমস্যার সমাধান করা হবে।