অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
হোম › বাংলাদেশ › যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ অক্টোবর, ২০২৬ 5
যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের শার্শা উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের হাতে আটক ছয়জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিমকোট গ্রামের বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন, পশ্চিমকোট গ্রামের মাহিন হোসেন (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার দরবসা গ্রামের মিজানুর রহমান (২০), পশ্চিমকোট গ্রামের রাহুল হোসেন (২১), আবু সাঈদ (২০), শার্শার বাগুড়ি খেলতলা গ্রামের জাকির হোসেন কালু (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কামরুল ইসলাম (৪০)। এদের মধ্যে কামরুল বর্তমানে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।