অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
হোম › বাংলাদেশ › যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার

যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৬ অক্টোবর, ২০২৬ 6
যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের একশ‘ ১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় সোনা বহনের অভিযোগে জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালি গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।


সোমবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।


বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় জালাল উদ্দিন শেখকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন একশ‘ ১৬ দশমিক ৬৫ গ্রাম। আটক সোনার মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছে যে, সে সোনার বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত সোনার বারটি সরকারি ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সোনাসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে সোনাসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।