Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা অ্যাডভোকেট জামাল আহমদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত

অ্যাডভোকেট জামাল আহমদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৮ এএম, ১৭ এপ্রিল, ২০২৪ 191
অ্যাডভোকেট জামাল আহমদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত

নিজস্ব প্রতিনিধি ॥

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন এবং এই প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।আসন্ন বাংলাদেশ সোসাইটি ইনক এর নির্বাচনকে কেন্দ্রকরে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। গত ১৪ এপ্রিল রোববার সোসাইটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভা সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সোসাইটির সাবেক ট্রাস্টী বোর্ড সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমদ জনিকে পুনরায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। একই সাথে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল এবং আহবাব চৌধুরী খোকনকে কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সভাপতি মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি- ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক-আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ- মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভূঁইয়া, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- ফারহানা চৌধুরী, আবুল বাশার ভূঁইয়া, মোঃ সাদী মিন্টু ও শাহ মিজানুর রহমান।সভা সূত্র জানায়, বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচনে অংশ নিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।