পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ

আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬ 172
আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | ঢাকা

মহান বিজয় দিবসে এক অনন্য কীর্তির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বাংলাদেশ। প্যারাশুট জাম্প বা স্কাইডাইভিং চলাকালে একসঙ্গে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে দেশটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে।


গিনেস কর্তৃপক্ষ জানায়, ‘মোস্ট ফ্ল্যাগ ফ্লোন সিমুলটেনাসলি হুয়াইল স্কাইডাইভিং (প্যারাশুট জাম্প)’ শিরোনামে রেকর্ডটি অর্জন করেছে টিম বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ম্যানেজমেন্ট টিমের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।


এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ে। এই ঐতিহাসিক অভিযানে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভাররা।


আইএসপিআর জানায়, প্রশিক্ষিত প্যারাট্রুপারদের সঙ্গে এই অভিযানে অংশ নেন আশিক চৌধুরী (বিডা)-সহ অভিজ্ঞ স্কাইডাইভাররা। আকাশে একযোগে ভেসে ওঠা লাল-সবুজের ৫৪টি পতাকা দেশপ্রেম ও বিজয়ের গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে যায়। পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে আরও বলা হয়, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।