Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন আবারও ঢাকায় আসছেন নচিকেতা

আবারও ঢাকায় আসছেন নচিকেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৫ জুন, ২০২৪ 1067
আবারও ঢাকায় আসছেন নচিকেতা

ঢাকার শ্রোতাদের আবারও গান শোনাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই ‘আজব কারখানা’র আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’।

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর নভেম্বরে ঢাকায় একক কনসার্ট করেছিলেন নচিকেতা। সেটার সাফল্য আমাদের এবারের আয়োজন করতে অনুপ্রাণিত করেছে।


তিনি আরও বলেন, গতবার জায়গা স্বল্পতার কারণে অনেকে যেতে পারেননি। অনেকে আবার দেখতে চেয়েছেন। তাই আবারও আয়োজন করা হয়েছে। আগামী ২৬ জুলাই (শুক্রবার) কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে এটি। শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।


গতবার ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। ওই কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন জয় শাহরিয়ার। গানের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছিলেন বাংলা গানের কিংবদন্তি। এবারও নচিকেতা ঢাকাবাসীকে গান শোনাতে আসছেন। অনুষ্ঠানে তিন দশকের ক্যারিয়ার থেকে বেছে বেছে গান করবেন তিনি।


আজ থেকে টিকেট পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে। টিকেটের মূল্য– প্লাটিনাম ৫ হাজার টাকা, গোল্ড ৩ হাজার টাকা, সিলভার ২ হাজার টাকা। শিক্ষার্থীদের জন্য থাকছে ‘স্টুডেন্ট প্যাকেজ’। টিকেট মূল্য ১ হাজার টাকা।