Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক আবারও মেটার সার্ভার ডাউন

আবারও মেটার সার্ভার ডাউন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ এএম, ০৪ এপ্রিল, ২০২৪ 278
আবারও মেটার সার্ভার ডাউন

আবারও সার্ভার ডাউনের শিকার হলো মেটার মালিকানাধীন অ্যাপগুলো। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় মধ্যরাতে বেশ কিছুক্ষণ বন্ধ ছিলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। জানিয়েছে ডেইলি মেইল।

সাইটগুলোয় প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। বিশেষ করে লাইভের মাধ্যমে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো পড়ে বিপাকে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমস্যার কথা পোস্ট করেন হাজার হাজার ব্যবহারকারী। মেটা কার্যালয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ৮২ হাজারের মতো অভিযোগ জমা পড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানান সমস্যার কথা। মেটা জানিয়েছে, সমাধান এসেছে বেশিরভাগের।


একইদিন অ্যাপলের কয়েকটি সার্ভিসেও দেখা দেয় বিভ্রাট। ঝামেলায় পড়ে অ্যাপ স্টোর, অ্যাপল টিভি ও অ্যাপল মিউজিক ব্যবহারকারীরা। বেশ কয়েক ঘণ্টা পর ঠিক হয় সার্ভার।


এর আগে, গত ৫ মার্চও একই ঘটনার শিকার হয়েছিল মেটা। সেদিন রাত ৯টার পর বিশ্বব্যাপী সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। যা ঠিক হয়ে আসে বাংলাদেশ সময় সাড়ে ১০টা নাগাদ।


ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। মেসেঞ্জারেও কোনো বার্তা পাঠানো যাচ্ছিল না।