Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক ইসরাইলে হামলার প্রতিশোধ নিলে কঠিন জবাব দেয়া হবে

ইসরাইলে হামলার প্রতিশোধ নিলে কঠিন জবাব দেয়া হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 138
ইসরাইলে হামলার প্রতিশোধ নিলে কঠিন জবাব দেয়া হবে

ইরানের বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরাইলের হুমকির পর মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কেউ ছোট কোনও পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে ব্যাপক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া হবে। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি বলেছেন, ইসরাইল যদি পাল্টা হামলা চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেয়া হবে। 


ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাঘেরি বলেন, ইসরাইলের যে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের পাল্টা আক্রমণ হবে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। ইরান এবার জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করবে না। এমনকি এক ঘণ্টাও দেরি করবে না।


গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার পর গত শনিবার (১৩ই এপ্রিল) রাতে তেল আবিবে হামলা চালায় ইরান। ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলার পর সোমবার (১৫ এপ্রিল) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ইরানে পাল্টা হামলার হুমকি দেন।