পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি এনসিপি-গণঅধিকার একীভূত নিয়ে মুখ খুললেন সারজিস

এনসিপি-গণঅধিকার একীভূত নিয়ে মুখ খুললেন সারজিস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ 126
এনসিপি-গণঅধিকার একীভূত নিয়ে মুখ খুললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাশাপাশি গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরও চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। তারা উভয়ে দেশে ফিরলে আমাদের একটি বৈঠক হবে। তারপর একীভূত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 

সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করা উচিত।

তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস নির্বাচন কমিশনের নেই। এটি তাদের ব্যর্থতা, তারা এতটুকু সাহসও দেখাতে পারছে না।

এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এটার সীমাবদ্ধতার দায় সরকারকেই স্বীকার করতে হবে। নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে, যা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।