পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 120
কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

হৃদরোগ কিশোর-তরুণ-যুবক কিংবা বার্ধক্য—যে কোনো বয়সেই হতে পারে। ৫০-এর প্রৌঢ়ের যেমন হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, ঠিক তেমনই ২৫-এর তরুণেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়। 

পরিসংখ্যান বলছে— কম বয়সিদের মধ্যে হার্টের রোগের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। ১৬-১৭ বছরের ছেলেমেয়েদেরও হৃদরোগ ধরা পড়ছে। পড়াশোনা, প্রতিযোগিতা, পরীক্ষা, টিকে থাকার লড়াই করতে দৈনন্দিন জীবনে কম পরিশ্রম করতে হয় না। আর বিনোদন মানেই রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া, নয়তো নেটফ্লিক্সে মুখ গুঁজে বসে থাকা।


এই রুটিনের মধ্যে কোথাও শরীরচর্চার সুযোগ নেই। নেই বেশি করে পানি খাওয়া কিংবা বাড়ির খাবার খাওয়া। অনেক দিনের এই অনিয়মে কিশোর-কিশোরীদের মধ্যেও ক্রমশ বাড়ছে হৃদরোগের ঝুঁকি। 


চলুন জানা যাক, যে নিয়মগুলো মেনে চললে কম বয়সে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব—


ঘরোয়া খাবার


কলেজ কিংবা অফিস ফেরত ডোবা তেলে ভাজা স্প্রিং রোল কিংবা এগরোলে কামড় না বসালে আপনার মনটা খুঁতখুঁত করে। আপনার প্রতিদিনের এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস ডেকে আনছে হৃদরোগ। তাই সুস্থ থাকতে তেলেভাজা খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা চাই। তবে আপনি চাইলে মাঝে মধ্যে বাড়িতে এসব খাবার খেতে পারেন। আর তা মাসে এক-দুবার, এর বেশি নয়। আর তাতে বাড়ির খাবারের প্রতি ভালোবাসা তৈরি হবে। 


শরীরচর্চা জরুরি


প্রতিদিন আপনার শরীরচর্চা করা জরুরি। সকাল থেকে রাত ছুটে বেড়ানোর নাম শরীরচর্চা নয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে শরীরচর্চার জন্য সময় রাখতে হবে। যোগাসন থেকে শুরু করে ব্যায়াম অল্প সময়ের জন্য হলেও নিয়ম করে একবার করা প্রয়োজন। শরীরচর্চার অভ্যাসে দূরে পালায় হৃদরোগ।


মানসিক চাপ


আপনার সম্পর্কে জটিলতা রয়েছে। এটি কম বয়সে সাফল্যের চূড়ায় পৌঁছানোর আকাঙ্ক্ষা কিংবা পরীক্ষায় প্রথম হওয়ার চাপ— সব মিলিয়ে একটি উদ্বেগ কাজ করে। মানসিক চাপ হৃদরোগের অন্যতম নেপথ্যে কারণ। সে কারণে কম বয়সে সুস্থভাবে ছুটে বেড়াতে মানসিকভাবে আনন্দে থাকা ভীষণ জরুরি। 


ধূমপান বন্ধ


আপনি কম বয়স থেকেই যদি অতিরিক্ত ধূমপানের অভ্যাস করেন, তবে হৃদযন্ত্রে নানা গোলমাল দেখা দিতে শুরু করে। এমনিতে হার্টের কোনো সমস্যা থাকলে ধূমপান না করাই ভালো। কারণ এই অভ্যাসের হাত ধরেই শরীরে বাসা বাঁধে নানা রোগবালাই। সে কারণে ঝুঁকি এড়াতে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।