Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা কয়েক বিলিয়ন ডলারের নতুন বোমা ও যুদ্ধবিমান ইসরাইলের জন্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কয়েক বিলিয়ন ডলারের নতুন বোমা ও যুদ্ধবিমান ইসরাইলের জন্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩০ মার্চ, ২০২৪ 1134
কয়েক বিলিয়ন ডলারের নতুন বোমা ও যুদ্ধবিমান ইসরাইলের জন্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

 

ইসরাইলের জন্য কয়েক বিলিয়ন ডলারের নতুন বোমা ও যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলে আরও বোমা ও যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এই অনুমোদন দিয়েছে। মার্কিন প্রশাসনের দুটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২ হাজার পাউন্ড বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন আরও অন্তত ১ হাজার ৮০০ এমকে-৮৪ বোমা, ৫০০ পাউন্ড বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এমকে-৮২ সিরিজের বোমা পাঠাচ্ছে। এ ছাড়া অন্তত ২৫টি এফ-৩১এ যুদ্ধবিমানও পাঠাচ্ছে। 


যুক্তরাষ্ট্র ইসরায়েলে এফ-৩৫এ সিরিজের যুদ্ধবিমান পাঠাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত সৌদি আরবসহ আরব বিশ্বের অন্য দেশগুলো। তিনি বলেছেন, সৌদি আরব, কাতার, জর্ডানসহ আমরা অন্য আরব দেশগুলোর সঙ্গে কাজ করছি। তারা ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত। প্রথমবারের মতো এই প্রস্তুতি নিয়েছে তারা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে ৩২ হাজারের বেশি মানুষ নিহত ও ৭৬ হাজার মানুষ আহত হয়েছে। তবে কিছুদিন আগেই সৌদি আরব জানিয়েছিল, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব।