পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিনোদন কান উৎসবে আবারও ধর্মঘট!

কান উৎসবে আবারও ধর্মঘট!

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ এএম, ১৪ মে, ২০২৪ 275
কান উৎসবে আবারও ধর্মঘট!

আর মাত্র এক সপ্তাহ পার হলেই ফ্রান্সে পর্দা উঠবে বিশ্বের সিনেমার মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের। তবে তার আগেই আবারও ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির ফরাসি শ্রমিক সংগঠন।স্থানীয় সংবাদমাধ্যম এএফপি-র প্রতিবেদন থেকে জানা যায়, কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কানের।

এ উৎসবের আয়োজন করতে এরইমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে অংশ নিতে বিদেশের তারকারাও পাড়ি জমাতে শুরু করেছেন ফ্রান্সে।

এমন পরিস্থিতিতেই ফরাসি শ্রমিক সংগঠনের নেতৃত্বে কান উৎসবের ইভেন্টের সামনে শ্রমিকরা শুরু করেছেন ধর্মঘট। সিনেমার সাথে সংশ্লিষ্ট এ শ্রমিকরা চান অতি দ্রুত তাদের দাবি মেনে নেয়া হোক।

 

সোমবার (৬ মে) বেকার ভাতার শর্তাবলী পুনঃবিবেচনার দাবিতে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। তাদের দাবি, এ ধর্মঘট উৎসবের কোনো ব্যঘাত ঘটাবে না বরং দীর্ঘদিনের দাবিগুলো সকলের সামনে দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পাবে।

 

জানা গেছে, প্রায় ১০০ কর্মী এ ধর্মঘট করছেন। যাদের মধ্যে রয়েছে প্রজেকশনিস্ট, প্রোগ্রামার, প্রেস এজেন্ট ও টিকিট বিক্রেতারা। স্বল্পমেয়াদ আর স্বল্প বেতনে চাকরি করা এসব শ্রমিকরা দেশটির ‘বেকারত্ব বীমা প্রকল্প’-র বাইরে হওয়ায় ডাক দিয়েছেন ধর্মঘটের।


এ বিষয়ে প্রথমে কোনো মন্তব্য করতে রাজি না হলেও মঙ্গলবার (৭ মে) কান উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা দীর্ঘ আলোচনার জন্য প্রস্তুত। আশা করছি, সমাধানের পথ পাওয়া যাবে।


প্রসঙ্গত, আগামী ১৪ মে থেকে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। প্রতিবছরের মতো এবারের উৎসবেও প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেবেন। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের জনপ্রিয় তারকারা। টানা ১২ দিনের অনুষ্ঠান শেষে ২৫ মে কানের পর্দা নামবে।