Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ০১ এপ্রিল, ২০২৪ 142
কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ফলে ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।

আর মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। তার আগে অন্যতম বিরোধীদল আম আদমি পার্টির (এএপি) এ শীর্ষ নেতার মুক্তির বিষয়টি ঝুলেই রইল।


আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির এএপি সরকারের মদ নীতির সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগের সঙ্গে যোগ থাকার কারণে কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেপ্তার করে। তিনি ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে ছিলেন।

কেজরিওয়ালের দল এএপি বলেছে, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় ‘মিথ্যা অভিযোগে গ্রেপ্তার’ করা হয়েছে।

আজ সোমবার সংবাদ ওয়েবসাইট লাইভ ল’র প্রতিবেদনে ইডির আইনজীবীদের উদ্ধৃত করে বলা হয়েছে, কেজরিওয়াল তদন্তে ‘সহযোগিতা করছেন না’ এবং বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর ‘এড়িয়ে যাচ্ছেন’। তারা আদালতের কাছে কেজরিওয়ালকে আরও ১৫ দিন বিচারিক হেফাজতে রাখার আবেদন জানিয়েছিলেন।

তার গ্রেপ্তারের জন্য কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করেছেন বলে রয়টার্স জানিয়েছে। 


আদালতে যাওয়ার পথে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো হচ্ছে না।

কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার আগেই একই মামলায় এএপির প্রায় সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।