Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪ 208
ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তি ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন করছি। আজকে দেখুন সরকারের লোকজন ও তাদের ঘনিষ্ঠজন দেশ থেকে হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে; যেন হরিলুট করছে। 

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর বছিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদপুর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম মাহবুব, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আলী রেজা পিন্টুসহ শ্রমিক দল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ইফতারপূর্ব বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকারের ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ মন্ত্রী-এমপি; যাদের লন্ডনে ২৫০টি বাড়ি পাওয়া গেছে। আজকে সত্যিকারের ডাকাতরা তো বলতেই পারে যে, সরকারের মন্ত্রী-এমপিরা যদি টাকা লুট করতে পারে তাহলে আমরা ব্যাংক লুট করতে পারব না কেন?

তিনি বলেন, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটি নাকি কুকি চীনের সন্ত্রাসীরা ঘটিয়েছে। আবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি বলছে টাকা লুট হয়নি। এর মাধ্যমে সরকারের বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা আছে। দুই রকম কথা। তার মানে কি ক্ষমতাসীনরা এগুলোকে প্রমোট করছেন? এটা মানুষের মধ্যে প্রশ্ন আসে।

রিজভী বলেন, যা হোক আমাদের সামনে অনেক কাজ। বসে থাকলে হবে না। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই।