গ্রেটার কুমিল্লা সোসাইটি বাফালো ইনকের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মলনী অনুষ্ঠিত
মো: নাজমুল হাসান বাবু ॥
বাফালোতে বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার কুমিল্লা সোসাইটি বাফালো ইনকে এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মলনী অনুষ্ঠিত। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা বাসী ছাড়াও বাফলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান প্রাঙ্গণটি।
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জনাব মো: বদিউল আলম ভুইয়ার সঞ্চালনায় এবং ঈদ পুনর্মলনী অনুষ্ঠিনের আহ্বায়ক ফিরোজ আহমেদ ও সদস্য সচিব জনাব শামীম মিয়ার অনুষ্ঠিনটি পরিচালনায় সহযোগিতা করেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সহ সকল সম্মানিত উপদেষ্টাবৃন্দু, কার্যকরি পরিষদের সম্মানিত সদস্যবৃন্দু, উপস্থিত বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দু এবং উপস্থিত গ্রেটার কুমিল্লার সকল ভাই ও বোনেরা সকলকে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ও সদস্য সচিবের পক্ষ থেকে ধন্যবাদ জানান জনাব জাকির হোসেন, জনাব আবুল কাশেম, জনাব মো: জসিম, জনাব বাবুল তালুকদার, জনাব এনামুল হক পাখি, জনাব বেলাল হোসেন, জনাব লিয়াকত তারিফ, জনাব এম মজুমদার, জনাব শাওন জামান, জনাব আবুল হাশেম, জনাব শামীম আল জুয়েল ও জনাব লুৎফর রহমান সহ সকলকে।
বিশেষভাবে ধন্যবাদ জানান জনাব ফারুক আহমেদ মুন্না ভাই এবং ভাবী সহ উনার সাথীদের যারা "বাফেলো বিটস" সাউন্ড সিস্টেম স্পন্সর করে তাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে পরিচালনা করে সহযোগিতা করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনে বাফালোতে বৃহত্তর কুমিল্লা সোসাইটি অফ বাফালো ইন আরো নতুন নতুন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লাবাসীর সৌহার্দ্য ও সম্প্রীতি আরো যেমন বৃদ্ধি করবে ঠিক তেমনি ভাবে সকলকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনোদনের ব্যবস্থা করবে।