পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ এএম, ৩১ অক্টোবর, ২০২৫ 97
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তাসনিম জারা বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে চায়ের দোকানে যাই। তখন তারা বলছেন, কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একজন মা বলেন আমি বিচার চাই, যখন একজন বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেবো? আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা তখন মূলত পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।  


তিনি বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা; যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে। একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে; এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি। 


তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত এক/দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কীভাবে তারা অবদান রাখবেন, কীভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। 


এই তরুণদের কীভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশ করে দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।