পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 128
জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

জুলাই সনদ বাস্তবায়নে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে টানা আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐকমত্য কমিশন।

এই সংস্কার প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির দ্বিমত থাকলেও এ নিয়ে অনেকটাই কাছাকাছি অবস্থানে ছিল জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।


এমনকি সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছিল জামায়াত ও এনসিপি।


জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সোমবার যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে।


জামায়াতের সাথে এই যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে অনেকটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটেছে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।


যে কারণে শেষ পর্যন্ত জামায়াত খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশে খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টির একাংশকে নিয়ে আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে।


এনসিপি বলছে, যুগপৎ আন্দোলনের যে সব দাবিগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সাথে একমত না থাকায় আপাতত জামায়াতের সাথে আন্দোলনে নামছে না তারা।


এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, "জামায়াত-ইসলামী আন্দোলন খেলাফত মজলিসসহ কিছু দল উচ্চ ও নিম্নকক্ষ দুই কক্ষেই পিআর পদ্ধতি চায়। কিন্তু আমাদের দাবি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। যুগপৎ আন্দোলনে না যাওয়া এটি অন্যতম একটি কারণ"।


তবে জামায়াত ইসলামী মনে করছে, ঠিক এই মুহূর্তে জামায়াতের সাথে আন্দোলনে না গেলেও পরবর্তীতে আবারও তারা অবস্থান বদলাতে পারে।


জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেন, "আমাদের সাথে এনসিপির অনেক দাবিরই মিল রয়েছে। তবে আপাতত তারা কোনো কর্মসূচিতে যাচ্ছে না এটা তারা বলছে"।