পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস

জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ এএম, ০৬ ডিসেম্বর, ২০২৫ 145
জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস

নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে জোট গঠনের কোনো সম্ভাবনাকে এখন উড়িয়ে দেব না। বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই জোটকেন্দ্রিক আলোচনা চলতে থাকবে। যারা সমমনা মধ্যমপন্থার রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে এখনো আলোচনা চলছে।

বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তস্তের সামনে এক অনুষ্ঠান শেষে সারজিস আলম এ কথা বলেন।


সারজিস বলেন, সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাই আকাক্সক্ষার পক্ষে থাকবে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট, সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি, এটি যারা ধারণ করতে পারবে তাদের সঙ্গে আমাদের (জোট) হওয়ার যে আলোচনা, এই পথ এখনো খোলা আছে। মাঝখানে আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা মনে করছি, আমাদের এই জোটের যে রুপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন।


এসসিপির এই নেতা আরও বলেন, আশা করছি, আগামী দুদিনের মধ্যে এনসিপি বিভিন্ন আসনে যাদের মনোনয়ন দিচ্ছে তাদের প্রথম ধাপের তালিকা প্রকাশিত হবে। আমরা বিশ্বাস করি, পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপি সৎ যোগ্য এবং যারা বাংলাদেশের পরিবর্তন চান, স্বচ্ছ ধারার রাজনীতি করতে চান এবং জনআকাক্সক্ষা বাস্তবায়নে সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চান, কাজ করতে চান-তাদের মনোনয়ন দিতে পারব।