পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 180
টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে টঙ্গী এলাকার এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোড এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

আন্দোলতরত শ্রমিকরা জানান, টঙ্গীর বেক্সিমকো রোড এলাকার এআরএস ওয়াশিং কারখানার কয়েকশ শ্রমিক, ঈদের আগে ছুটির ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন ও বোনাস পেয়েছেন। কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পাননি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা ‘দেই-দিচ্ছি’ বলে সময় ক্ষেপণ করে। রাত পর্যন্ত পাওনা অর্থ না দেয়ায় তারা সড়কে বিক্ষোভ করেন।


এসময় আবর্জনা ও কাঁঠখড়ে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের নিবৃত করতে চাইলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার আলোচনা শুরু হয়।


শ্রমিকরা জানান, ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওভার টাইমসহ আনুষাঙ্গিক টাকা না পেলে আমরা বাড়ি যাব কী করে? ঈদ করব কী করে? ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকবেন বলে জানান তারা।


গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেয়া হয়েছে। সেখানে সমঝোতার আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।