Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম জাতীয় ডেমরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ডেমরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 155
ডেমরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সাব্বির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


সাব্বিরের বাবা মো. নাসির জানান, এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। দুই মেয়ে এক ছেলের মাঝে সাব্বির ছিল ছোট। সন্ধ্যার দিকে ইফতারের কিছুক্ষণ আগে বাসার সামনের রাস্তায় সে খেলাধুলা করছিল। এমন সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তার ছেলে আর বেঁচে নেই।


তিনি আরও জানান, সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো। তাদের বাড়ি বরিশালের হিজলা থানার গোবিন্দপুর গ্রামে। বর্তমানে কোনাপাড়া মুরগির ফার্ম এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।