পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব

তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 161
তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। গরমে নাজেহাল অবস্থা সবার। এর মাঝে লোডশেডিংয়ে অতিষ্ট সাধারণ মানুষ। কিছু এলাকায় বিদ্যুতের এ লুকোচুরি অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে মানুষকে। তবে খুব শিগগিরই গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলেন না বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান। তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।

বুধবার (২৪ এপ্রিল) জামালপুরের ইসলামপুরের যমুনা নদীর চরে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণেই লোডশেডিং হচ্ছে। তবে তাপদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বোরো ধান চাষের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে।


সচিব আরও জানান, চরের মধ্যে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে। এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ, পিডিবি চেয়ারম্যান ও পল্লী বিদ্যুৎতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, উপজেলার তিনটি ইউনিয়নের চরে প্রায় ২০ হাজার একর জমিতে সৌর বিদ্যুতের প্লান্ট তৈরি করার কথা রয়েছে। যেখান থেকে প্রায় ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে।