Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক তাপদাহে পুড়ছে কলকাতা-বিহার

তাপদাহে পুড়ছে কলকাতা-বিহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 275
তাপদাহে পুড়ছে কলকাতা-বিহার

তাপদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার। রাজ্যগুলোতে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের ১৪ জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে। এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পানাগড়ে। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। দুপুরের তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাসহ মগরা, মেদিনীপুরেও চলেছে তাপপ্রবাহ। হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন।


পশ্চিমবঙ্গ, মুম্বাই, ত্রিপুরা ও বিহারসহ আরও কয়েকটি রাজ্যে আগামী চারদিনের জন্য জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। হিটস্ট্রোক এড়াতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরুনোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


তবে এই গরমের মধ্যে সামান্য স্বস্তি পেতে পারেন দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দারা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।