Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি তীব্র তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

তীব্র তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 139
তীব্র তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। যার কারণে বিএনপির পূর্বঘোষিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করা হয়েছে।


আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়।


এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামী ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশটি স্থগিত করা হয়েছে।


এর আগে, ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়।


উল্লেখ্য, তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরও তিন দিন বাড়ানো হয়।