পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি দশ মাসে গ্রেফতার ৩ হাজার আ.লীগ নেতাকর্মী

দশ মাসে গ্রেফতার ৩ হাজার আ.লীগ নেতাকর্মী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫ 102
দশ মাসে গ্রেফতার ৩ হাজার আ.লীগ নেতাকর্মী

চলতি বছর ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে বৃহস্পতিবার রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শুক্রবার ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।


এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


এসআই নাজমুল আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


জানা গেছে, গ্রেফতারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।