দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
আজ পেনসিলভেনিয়ার আপার ডার্বির মসজিদ আল-মদিনায় দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিল-এ সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্তে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনা উক্ত ইফতার মাহফিলটিতে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সকল সদস্য সহ সকল উপদেষ্টাবৃন্দ।এতে বাংলাদেশী কমিউনিটির মুসল্লী সহ নানা দেশের মুসল্লীরা উপস্থিত হন।
উক্ত ইফতার মাহফিলে রমজানের ভাব গাম্ভীর্যের উপরে আলোকপাত করেন মসজিদের ইমাম তার সাথে সাথে ধর্মপ্রাণ মুসলিম জাহানের সকলের জন্য দোয়া করা।
দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার নেতৃবৃন্দরা বলেন প্রতিবছরের ন্যায় এবারও তারা নতুনত্ব এনে সাধারণ মুসলিমদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন। এবং তারা যেন প্রতিবছর বাংলাদেশী কমিউনিটির মুসলিমদের সহ নানা দেশের মুসল্লীদের জন্য এরকম ব্যবস্থা করতে পারেন সেই জন্য সকলের কাছে সংগঠনের নেতৃবৃন্দ দোয়া চেয়েছে।