পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৭ মে, ২০২৪ 135
দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৭ মে) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন বৃদ্ধির ওপরও জোর দেয়া হচ্ছে। এসময় অচিরেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তদারকির মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৬ হাজার ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।