পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে: আজহারী

দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে: আজহারী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০২ এএম, ০২ জানুয়ারি, ২০২৬ 215
দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে: আজহারী

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। তাদের সেই বৈঠকের একটি ছবি প্রকাশ্যে আসার পর সেটি শেয়ার করে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার পর দেওয়া পোস্টে তিনি লিখেছেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি! আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া।

মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।