পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ধ্বংসস্তূপে নামাজ, ঈদ আনন্দ নেই ফিলিস্তিনিদের

ধ্বংসস্তূপে নামাজ, ঈদ আনন্দ নেই ফিলিস্তিনিদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১০ এপ্রিল, ২০২৪ 155
ধ্বংসস্তূপে নামাজ, ঈদ আনন্দ নেই ফিলিস্তিনিদের

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আজ ঈদ উদযাপন করছে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ফিলিস্তিনেও আজ ঈদ। তবে অসহায় ফিলিস্তিনিরা ঈদের আনন্দে মাতোয়ারা হতে পারছেন না। ইসরায়েলি বর্বর বাহিনীর পাশবিকতা ঈদ তাদের জন্য আনন্দ বয়ে আনতে পারেনি।

বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির দুইস্থানে বর্বর হামলায় প্রাণ গেছে অন্তত ২৫ নিরীহ ফিলিস্তিনির।


এদিন রাতে হামলা চালানো হয় গাজার নুসেইরাত ক্যাম্প এলাকায়। আবাসিক এলাকায় লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ যায় ১৪ জনের। এরমধ্য ৪ শিশুও রয়েছে। অন্যদিকে দেইর আল বালাহতে চালানো হামলায় প্রাণ গেছে আরও ১১ জনের। এরমধ্যে ৫ নারী রয়েছেন। এই দুই জায়গার পাশাপাশি বিমান হামলা চালানো হয়েছে অন্যান্য স্থানেও।


এদিকে, ঈদুল ফিতরের নামাজ আদায় পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারের অধিক ফিলিস্তিনি। তবে ৬০ বছরের কম এমন মানুষদের আল আকসায় প্রবেশে কঠোর বাধা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। অনেক ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকার ধ্বংস হওয়া মসজিদ চত্বরেই ঈদের নামাজ আদায় করেছেন। আবার অনেকে ধ্বংসস্তুপের মাঝেই ঈদের নামাজ পড়েছেন।