পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২০ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 114
নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা

কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবো, ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।


মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। এমন রাষ্ট্র বানাতে চাই, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবে।


প্রধান উপদেষ্টা আরও বলেন, যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন সরকার কারও প্রতি কোনো পার্থক্য করবে না।