Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ ক্যাডার আটক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ ক্যাডার আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 134
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ ক্যাডার আটক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাঁচজন ক্যাডারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ফেডারেল সাজার পাশাপাশি ডিপোর্টেশনের সম্ভাবনাও রয়েছে।

কনস্যুলেটে সংঘটিত এ ন্যক্কারজনক হামলার পর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। একইসাথে নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ইন্টারন্যাশনাল কমিশনের কাছেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।



এ অভিযোগকে গুরুত্ব সহকারে নিয়ে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চালায়। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হলেও, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের ফেডারেল জেল শাস্তির পাশাপাশি বাংলাদেশে ডিপোর্টেশনও হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা সৃষ্টির ঘটনায় জড়িতদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং অনেকে কনস্যুলেট ভবনে হামলাকে দেশের ভাবমূর্তির ওপর আঘাত হিসেবে দেখছেন