পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিনোদন নেটিজেনদের বাজে মন্তব্যে মেহজাবীনের প্রতিক্রিয়া

নেটিজেনদের বাজে মন্তব্যে মেহজাবীনের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 336
নেটিজেনদের বাজে মন্তব্যে মেহজাবীনের প্রতিক্রিয়া

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন এই তারকা।

নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’

পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

উল্লেখ্য, এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইকের মতো বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন মেহজাবীন। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি।

যদিও মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবুও তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানাচ্ছেন। পোস্টটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

বলা যায়, মেহজাবীন আবারও দেখালেন তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেরও এক দৃঢ় কণ্ঠস্বর।