Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম জাতীয় ‘নৌপথ রক্ষণাবেক্ষণে নতুন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে’

‘নৌপথ রক্ষণাবেক্ষণে নতুন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 133
‘নৌপথ রক্ষণাবেক্ষণে নতুন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে’

১০ হাজার কিলোমিটার নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য নতুন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন করে সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের বলছি এটা হবে না। কারণ, নৌপথ নিরাপদ ও সাশ্রয়ী। পদ্মাসেতুর কারণে লঞ্চযাত্রায় যাত্রী কমায় আগের থেকে সহজে সবাই লঞ্চে করে গন্তব্যে যেতে পারছে।


নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ঝড়ের সময়ে ঈদযাত্রা হচ্ছে, সেদিকে খেয়াল রেখে এখন প্রতিদিন ৭০ এর জায়গায় ১০০ এর বেশি লঞ্চ চলাচল করছে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই দক্ষিণাঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে নানারকম যোগাযোগব্যবস্থা তৈরি হচ্ছে।