পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় ন্যায়বিচারের প্রতি আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে: প্রধান বিচারপতি

ন্যায়বিচারের প্রতি আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৩ জুন, ২০২৪ 116
ন্যায়বিচারের প্রতি আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে: প্রধান বিচারপতি

শুধুমাত্র মক্কেলের দিকে নয়, ন্যায়বিচার ও দেশের সার্বিক কল্যাণের দিকে আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে— এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১ জুন) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আদালতে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, যার কারণে বিচারপ্রার্থীর মনে দ্বিধা বা সংশয় তৈরি হবে। এ সময় বিচার বিভাগের আধুনিকায়নের জন্য দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।


প্রধান বিচারপতি আরও বলেন, আইনের প্রতি সম্মান রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা আইনজীবীদের প্রাথমিক কর্তব্য। এ সময় মামলার জট কমানো ও বিচার বিভাগের মানোন্নয়নে আইনজীবীদের পরামর্শ লিখিত আকারে পাঠানোর আহ্বানও জানান তিনি।


এর আগে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আাদলতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন তিনি।