Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আন্তর্জাতিক প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর 'ব্ল্যাক ম্যাজিক', গ্রেপ্তার মালদ্বীপের ২ মন্ত্রী

প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর 'ব্ল্যাক ম্যাজিক', গ্রেপ্তার মালদ্বীপের ২ মন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৮ জুন, ২০২৪ 883
প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর 'ব্ল্যাক ম্যাজিক', গ্রেপ্তার মালদ্বীপের ২ মন্ত্রী

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে পুলিশ সেদেশের দুই কর্মরত মন্ত্রীকে গ্রেপ্তার করেছে।গুরুতর অভিযোগে গ্রেপ্তার মালদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তার প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী পদে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। মুইজ্জুর ওপরে কালো জাদু করার চেষ্টার ঘটনাটি প্রথমবার সামনে আসে গত ২৩ জুন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর চার অভিযুক্তকে সাত দিনের জেল হেফাজতে পাঠানো হয়। এরপর বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। ঘটনা প্রসঙ্গে মলদ্বীপ পুলিশের প্রধান মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমেদ শিফান বলেন, ঘটনার তদন্ত চলছে। আশ্চর্যের বিষয় হল, মুইজ্জুর সঙ্গে শামনাজ এবং রমিজ – দুজনেরই দীর্ঘদিন ধরে মুইজ্জুর সঙ্গে সুসম্পর্ক ছিল। মুইজ্জু যখন মালের মেয়র ছিলেন, সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুজনেই। মালদ্বীপ সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, শামনাজকে প্রথমে প্রেসিডেন্টের সরকারী বাসভবনের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল।


পরে পরিবেশ মন্ত্রকে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে রমিজ, মুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত হলেও, দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত পাঁচ মাস তিনি অন্তরালে ছিলেন। মালদ্বীপ সরকার বা প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। মালদ্বীপে কালো জাদু করাটা ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামি আইনের অধীনে এর জন্য ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। এদিকে এই ঘটনার পরে মলদ্বীপের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয় ধৃত ফাতিমা শামনাজ আলির নাম।

সূত্র : এনডিটিভি