পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 179
ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করেছে দলটি। 

সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 


বিজ্ঞপ্তিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয় আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। 


তারা স্পষ্ট বার্তা দেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের বিজয় আরও পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একইসঙ্গে এ রায় শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে। আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদের হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।  


হেফাজত নেতারা বলেন, জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে। ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। 


তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিনাস ঘটাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকবান্ধব একটি রাষ্ট্রের রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করুন। এর কোনো বিকল্প নেই।   


ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর টিমকে সাধুবাদ জানিয়েছে দলটি।