Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম জাতীয় বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 181
বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দুই কিলোমিটার সড়কে আঁকা হচ্ছে বৃহৎ আল্পনা। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই আল্পনা আঁকার কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের তিন স্থানে আয়োজিত হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’।


দেশের সর্ববৃহৎ এ আলপনা উৎসব গত শুক্রবার প্রথমে শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনে। মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলতে কাজ করছেন শিল্পীরা, যার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনার রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরপর আজ শনিবার খুলনার শিববাড়ী মোড় ও ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতেও একযোগে শুরু হয় এ উৎসব।


রাজধানীর মানিক মিয়া এভিনিউ রাঙিয়ে তোলা হয় নানা রংয়ের আল্পনায়। শনিবার রাত দশটায় গান, আবৃত্তির মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এরপর বক্তব্য দেন অতিথিরা। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক। বৈশাখ সকল কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উৎসাহ ও উদ্যমে বাঙালির জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।


জাতীয় সংসদের স্পিকার আরও যোগ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাঙালি জাতিসত্ত্বা বিশ্বের বুকে গৌরবের স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে।


স্পিকার বলেন, কিশোরগঞ্জের মিঠামইন এবং খুলনার শিববাড়ী মোড়ে আল্পনা আঁকার কাজ চলমান আছে। এই কর্মযজ্ঞে ১২০০ শিল্পী সম্পৃক্ত রয়েছেন, যা প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্পনা আঁকার ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে।


অনুষ্ঠানে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান, বাংলা লিংক ডিজিটাল কমিউনিকেশনের ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।