পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৫ মে, ২০২৪ 116
বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশও আগ্রহ এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (১৪ মে) রাতে সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন তারা।

বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রম নীতির অগ্রগতির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভিসানীতি ও বঙ্গবন্ধুর খুনীদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়।

সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে এবং পরে বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। সেগুলো কমাতে যুক্তরাষ্ট্র কাজ করবে। এছাড়া র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও বঙ্গবন্ধুর খুনীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়েছে। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের বিষয়ে বলে ডোনাল্ড লু জানিয়েছেন।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, খুবই চমৎকার পরিবেশে তাদের সাথে আলোচনা হয়েছে। বিএনপি, গণতন্ত্র, মানবাধিকার এই ইস্যুতে তারা কোনো আলোচনা করেনি।

এতে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।