পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি বিএনপির ফাঁকা আসনে দলীয় মনোনয়নপত্র নিয়ে যা বললেন তাসনিম জারা

বিএনপির ফাঁকা আসনে দলীয় মনোনয়নপত্র নিয়ে যা বললেন তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৯ এএম, ১২ নভেম্বর, ২০২৫ 133
বিএনপির ফাঁকা আসনে দলীয় মনোনয়নপত্র নিয়ে যা বললেন তাসনিম জারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। বিএনপি ২৩৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতও সংসদীয় আসনগুলোতে প্রার্থী দিয়ে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে কিছু কিছু আসনে তাদের কেন্দ্রীয় নেতাদের গ্রিন সিগন্যাগ দিয়ে রেখেছে।  

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি চলছে। এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত।


এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের বেশির ভাগই এখনো দলীয় মনোনয়নপত্র কেনেননি। তবে গতকাল সোমবার রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এই আসনটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।


ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এনসিপি নেত্রী তাসনিম জারাকে ছাড় দিতেই বিএনপি এই আসনটি ফাঁকা রাখা হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।


নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, 'আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।'


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড, অর্থাৎ সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ। এই আসননি নির্বাচনি সমঝোতা হলে মিত্র দলের প্রার্থীর জন্য ছাড় দিতে পারে বিএনপি।


গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা৷ তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা।


এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলছেন, মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে বিকেলে ও সন্ধ্যায় প্রচুর মানুষ আসছেন৷ অনেকেই মনোনয়ন সংগ্রহ করছেন৷ ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।