পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১২ জুন, ২০২৪ 659
বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

পূর্ব আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমাসহ নিখোঁজ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। চিলিমা ছাড়াও দুর্ঘটনার কবলে পড়া উড়োযানটিতে তার স্ত্রীসহ আরও নয়জন ছিলেন। খবর এপি’র।

নিখোঁজের একদিন পর আজ মঙ্গলবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। এ ঘটনায় দেশটিতে একদিনের শোক পালন করা হচ্ছে।


জানা গেছে, গত সোমবার (১০ জুন) বিমানটি নিখোঁজ হয়। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লি লংউই থেকে ছেড়ে যায় চিলিমাকে বহনকারী দেশটির প্রতিরক্ষা বাহিনীর একটি বিমান। স্থানীয় সময় ১০টা ২ মিনিটে এম জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণ করার কথা ছিলো।


তবে, প্রত্যাশিত সময়ের অনেক পরেও বিমানটির খোঁজ না মেলায় শুরু হয় উদ্ধার অভিযান। একদিনের চেষ্টায় খুঁজে যাওয়া যায় বিমানটির ধ্বংসাবশেষ। উড়োযানটি বিধ্বস্ত হয় চিকাংওয়া পাহাড়ি এলাকায়।


উল্লেখ্য, কিছুদিন আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ ৮ আরোহীর সবাই নিহত হন। এর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয় হেলিকপ্টারটি। পরে উদ্ধারকারীরা দীর্ঘ সময় পর এর ধ্বংসাবশেষ খুঁজে পান।