পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাবও

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাবও

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৬ অক্টোবর, ২০২৫ 333
বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাবও

বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠছে ক্রমেই। বোর্ডের আসন্ন নির্বাচন থেকে অনিয়মের অভিযোগে ১৫টি ক্লাব ভোটাধিকার হারায়। তবে এবার হাইকোর্টের সেই রুলের ওপর স্থগিতাদেশ এসেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে। যার ফলে সেই ১৫ ক্লাব ভোটাধিকার ফেরত পেয়ে গেছে।  

ভোটাধিকার হারানো সেই ১৫ ক্লাবের একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ছিলেন বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের প্রেক্ষিতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 


৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে অভিযোগ করেন যে, ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই রাখে না। তিনি সেখানে রিট দায়ের করেন। হাইকোর্ট তার রিট আমলে নেয়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ আসে তাতে।


তবে এবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই নির্দেশনা বাতিল করে দিয়েছে। যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাব।


এই ১৫টি ক্লাবের কাউন্সিলরদের মধ্যে স্রেফ ইফতেখার রহমান মিঠু পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। তবে হাইকোর্টের রুল জারি হওয়ার পরই তার নাম চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়ে যায়। তবে সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতের নতুন এই রায়ের পর ইফতেখার তার প্রার্থিতা ফিরে পাবেন কি না, তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।