পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ বিসিবির প্রথম নারী পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা

বিসিবির প্রথম নারী পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৭ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 350
বিসিবির প্রথম নারী পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই নতুন পর্ষদে পরিবর্তন আসতে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এই ব্যবসায়ীর মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে।

দেশের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ রুবাবা। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন তিনি।


খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রুবাবা দৌলা। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।


বিসিবির ইতিহাসে এর আগে কখনো পরিচালনা পর্ষদে কোন নারী ছিলেন না। তাই রুবাবা এক অর্থে দেশের ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছেন।


নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ড নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। বোর্ডে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন, ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’