পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম সারাদেশ বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার অভিষেক অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার অভিষেক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ নভেম্বর, ২০২৪ 795
বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার অভিষেক অনুষ্ঠিত

গত ১৬ই নভেম্বর শনিবার, আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি হলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন অব পেনসিলভেনিয়া অভিষেক ২০২৪। বৃহত্তর ময়মনসিংহ বাসীর সরব উপস্থিতি ও কমিউনিটির নেত্রীস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে পার্টি সেন্টারটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগেই। কয়েক শত লোকের উপস্থিতিতে সংগঠনের সভাপতি জনাব ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক মোঃ আব্দুল ওয়াদুদ, প্রধান সমন্বয়কারী সারওয়ার আলম, সমন্বয়কারী লোকমান হোসেন ফকির, অনুষ্ঠানটির আহবায়ক খন্দকার আবুল হাসান ও সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন চাঁন।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ আব্দুল ওয়াদুদ, উপদেষ্টা মোঃ জামাতুল ইসলাম, উপদেষ্টা মোঃ শাকুল মিয়া, উপদেষ্টা মোঃ আমিনুল হক, উপদেষ্টা সালমান খন্দকার, উপদেষ্টা শাক সাইফুল ইসলাম, উপদেষ্টা আন্টিক রহমান সেলিম। সি. সহ-সভাপতি মোঃ লুকমান হোসেন ফকির, সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান তমাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল হাসান, সহ-সংগঠক ফজলে রাব্বী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোঃ তানভীর মাহতাব, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, এসপি. ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিউল ইসলাম, আবাসন সম্পাদক গোলাম মোস্তফা, সমাজকল্যাণ ও সাহিত্যিক মুহাম্মদ রাহাত, মহিলা বিষয়ক সম্পাদক আতিকা তাসনিম অলিভা ও মমতাজ আমিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আমিন (চাঁন), সুলতান আহমেদ, মোঃ আব্দুল লতিফ আলম, মো. হাফিজ রওশন, মাকসুদুর রহমান বিপুল, মোঃ মুনুরুজ্জামান, এমডি রুবায়েত হোসেন, মোঃ রহিবুল আলম, মোহাম্মদ এম রহমান সহ আরো অনেকেই।