বৈশাখী মেলা উদযাপিত হতে যাচ্ছে আগামী ২৬শে মে, রবিবার,
বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর উদ্যোগে আগামী ২৬ শে মে, রবিবার, বৈশাখী মেলা উদযাপিত হতে যাচ্ছে। পেনসিলভেননিয়ার মেলবোর্নের বাংলাদেশ এভিনিউ এর উপর এই বৈশাখী মেলার আয়োজন সফল করতে আয়োজক কমিটি নানাবিধ উদ্যোগ গ্রহণ করছেন। বৈশাখী মেলাটি সাফল্যমণ্ডিত করতে গতকাল আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও মেলবোর্ন বোরো মেয়র জনাব এম. এ তৈয়ব এর সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন কাজী সাখাওয়াত হোসেন, আজম মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, মোঃ আজিম উদ্দীন, নুর করিম রনি, মোঃ সেলিম রাজা, লায়লা তাসমিন, মোঃ সাজ্জাদ, ওয়াকিল হোসেন তুষার, মোঃ নাজমুল হক, মো: জেফলিন, মোঃ ফারুক আহাম্মেদ, মোঃ মোশারফ হোসেন, ফাতেমা আফরোজা, মোঃ সালাউদ্দিন মিয়া, জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু, মোঃ শাহিন, মোঃ রিপন, সুলতান আহমেদসহ আর অনেকেই।
আলোচনা সভায় সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহীত হয় মেলায় আগত সকলকে পান্তা ইলিশ ফ্রিতে খাওয়ানো হবে এবং মেলায় আগত ছোট বাচ্চাদের জন্য থাকবে ফ্রি খেলনা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশে-প্রবাসী শিল্পীদের গান পরিবেশনা। উক্ত বৈশাখী মেলায় বাংলা ভাষাভাষী সকলকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষ থেকে।