ভারত বর্তমান সরকারকে নগ্ন সমর্থন করায় জনগন ভারতীয় পন্য বর্জন করেছে।
কুমিল্লা প্রতিনিধি
অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া ২৯ শে মার্চ কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রস্ততি সভা বলেন ভারত বর্তমান সরকারকে অযাচিত সমর্থন করায় জনগন ভারতীয় পন্য বর্জন করেছে। উক্ত সভাটি মহানগর সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ)অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন,ভারত আওয়ামী লীগকে অবৈধ নির্বাচনে সহায়তা করায় জনগন ভারতীয় পান্য বর্জন করেছে। ভারত আওয়ামী লীগের অবৈধ কর্মকান্ডের দোসর।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভারতীয় তাবেদার সরকারের পতন ঘটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে লাভ করা স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। জেলা সদস্য সচিব মোঃ জসিমউদ্দিন, মহানগর যুগ্ন আহ্বায়ক জনাব রাজিউর রহমান রাজিব, এডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান,রেজাউল কাইয়ুম, অধ্যাপক সারোয়ার জাহান দোলন,শওকত আলী বকুল, মাহবুব চৌধুরী, মুজাহিদ চৌধুরী,আতাউর রহমান সুটি প্রমুখ।